ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ফকির আলমগীর

বিনোদন ডেস্ক : প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি হাসপাতালের কোভিড ইউনিটে আইসিইউতে রয়েছেন। বিষয়টি আজ নিশ্চিত করেছেন তার স্ত্রী সুরাইয়া আলমগীর।

ফকির আলমগীর বাংলাদেশের একজন প্রখ্যাত সংগীতশিল্পী। গণসংগীত ও দেশীয় পপসংগীতে তার রয়েছে ব্যাপক অবদান। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাস করেন তিনি। ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন।

এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সংগীত বলয়ে প্রবেশ করেন। ’৬৯-এর গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে’, ‘নাম তার ছিল জন হেনরি’। ‘আবহমান বাংলার লোকসংগীত’ নামে গতবছর একটি বইও লিখেছেন তিনি।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ফকির আলমগীর

আপডেট সময় ১২:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১