ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঈদে দর্শকদের জন্য ১৭টি নাটকের আয়োজন করেছে সিএমভি

বিনোদন ডেস্ক : এবারের ঈদে দর্শকদের জন্য ১৭টি নাটকের আয়োজন করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। তালিকায় থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীরা। বৈচিত্রময় গল্পের নাটকগুলোর সঙ্গে বিনোদনে ভরপুর ঈদ কাটবে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

সিএমভি নিশ্চিত করেছে, অপূর্ব, মেহজাবীন, আফরান নিশো, তানজিন তিশা, জোভান, সাবিলা নূর, তৌসিফ, সাফা কবির, ফারহান, কেয়া পায়েলসহ টিভি ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের প্রায় সবারই দেখা মিলবে তাদের নির্মিত ১৭টি নাটকে।

এরমধ্যে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন এই সময়ের দুই টিভি সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। তারা দু’জনেই এবার হাজির হয়েছেন বৈচিত্র্যপূর্ণ একাধিক চরিত্রে।

এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এবার আমরা চেষ্টা করেছি সমৃদ্ধ আয়োজন করার। গত কয়েক বছর আমরা এই লক্ষ্যেই কাজ করেছি।

এবার সেটি পূর্ণতা পাচ্ছে বৈচিত্র্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করেছি তারকা কাস্টিংয়ের সঙ্গে গল্প ও নির্মাতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে। আমার বিশ্বাস, দর্শকরা ঈদের সাতদিন আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ঈদ মুবারাক।’

প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ঈদ আয়োজনের প্রতিটি গল্পই আলাদা এবং বিশেষ বার্তা রয়েছে। নাটকগুলোর তালিকায় আছে ‘পান্তাভাতে ঘি’- পরিচালনা বিইউ শুভ।

চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা। ‘ঘটনা সত্য’- পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য মাইনুল শানু। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

ঈদে দর্শকদের জন্য ১৭টি নাটকের আয়োজন করেছে সিএমভি

আপডেট সময় ০৬:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১