ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই এনজিওকর্মী নিহত

চাঁপায়নবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা আশুরার মোড় এলাকার মোকলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান (৩৭) ও গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাফজুল ইসলামের মেয়ে রুবিন খাতুন (১৮)।

গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় মোটরসাইকেল চালক মজিবুর ও আরোহী রুবিনকে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মজিবুর মারা যায়।

পরে স্থানীয়রা রুবিনকে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন।

কিন্তু অ্যাম্বুলেন্সযোগে রামেকে নেওয়ার পথে রুবিন মারা যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই এনজিওকর্মী নিহত

আপডেট সময় ০৫:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১