ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কুষ্টিয়ায় আরও ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন এবং উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২৭টি নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর এই তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬৬ জন। আগের দিন ছিলেন ২৮৮ জন। আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩০৭ জন। বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৫৭৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন আরও পাঁচ জন। একই সময়ে ৮৯২টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৭ শতাংশ। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৮২ জনের এবং মারা গেছেন ৩৪১ জন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কুষ্টিয়ায় আরও ১৭ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১