ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে পড়ে আব্দুর রউফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির বাবা ও বড় বোন।

শুক্রবার (২৫ জুন) দুপুরে জেলার বোদা উপজেলার ভীমপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রউফ তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের আইনুল হকের ছেলে। আহত আফরোজা (১১) ও তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুন) বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যায় আফরোজার। ভাঙা হাতের চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে ইজিবাইকে করে বোদার দুলাল কবিরাজের কাছে যাচ্ছিলো আব্দুর রউফ তার অসুস্থ বোন ও বাবা।

একপর্যায়ে ভীমপুকুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির মা শিল্পি বেগম আহত না হলেও বড় বোন আফরোজা ও বাবা আইনুল আহত হন। এদিকে ঘটনার পর পরই চালক ট্রাক রেখে পালিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১