স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পথচারী রুবেল জানান, সোমবার রাতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি।
তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যায়।
তবে, এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















