ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে প্রাইভেটকার অতিক্রম করতে গিয়ে ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে বাসের এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর হবে।

পুলিশ জানায়, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের উদ্দেশে আসছিল। পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস মোড়ে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বাসটি সড়কের পূর্ব পাশের খালের পানিতে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। পাঁচ জন যাত্রী আহত হন। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর  বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বিরতিহীন যাত্রীবাহী বাস প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পরে গেলে একজন নিহত ও কয়েকজন সামান্য আহত হয়। তবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১

আপডেট সময় ০১:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১