ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে চারতলা ভবন ধসে পড়ল

রাজশাহী প্রতিনিধি :রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। আজ রোববার বিকাল ৩টার দিকে মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ভবনের নিচে ও আশেপাশে থাকা বেশ কয়েকটি প্রাইভেট কার চাপা পড়েছে।

স্থানীয়রা ও ভবন ধসের পর উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এমন ভবন ধসের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল।

অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে। ভবনের নকশা অনুমোদন ছিল কি না, কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিল-এসব তারা তদন্ত করে দেখা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটির মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন মডি দাবি করেন, ভালো মানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিল। ভবন আগেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু কেউ থাকত না।’ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা তিনি জানেন না।

ভবনটির নকশা অনুমোদন ছিল কি না, তা জানতে আরডিএ’র অথরাইজড অফিসার মুহা. আবুল আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে চারতলা ভবন ধসে পড়ল

আপডেট সময় ০৬:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১