ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় নেই ল্যাব-আইসিইউ; বেড়েই চলছে সংক্রমণ

 স্টাফ রিপোর্টার, নওগাঁ:   করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনো নেই আরটি পিসিআর ল্যাব। অনুমোদনের এক মাসেও স্থাপন করা যায়নি ল্যাব।

ফলে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ঝুঁকিতে জেলার ৩০ লাখ মানুষ। দ্রুত ল্যাব স্থাপনের দাবি সচেতনমহলের।

সীমান্ত জেলা নওগাঁর জনসংখ্যা প্রায় ৩০ লাখ। অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোন আরটি পিসিআর ল্যাব। নেই আইসিইউ বেডও। করোনা মহামারি শুরুর প্রায় দেড় বছরেও সেখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা।

দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ৯ মে নওগাঁ সদর হাসপাতালে আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। তবে, এক  মাস পরে ও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি।

করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার, প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের।

নওগাঁ মেডিকেল কলেজ অধ্যক্ষ আব্দুল বারী ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ অবশ্য জানিয়েছেন, শিগগিরই নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ চালু করা হবে।

তারা এও জানিয়েছেন, নওগাঁয় বুধবার পর্যন্ত ১৬ হাজার ৫৮৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৭ জন। মারা গেছে ৪৫ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় নেই ল্যাব-আইসিইউ; বেড়েই চলছে সংক্রমণ

আপডেট সময় ০৫:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১