ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভ্যাট প্রত্যাহারের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

 শিক্ষা ডেক্স :২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরু ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি।

বৃহস্পতিবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে প্রায় ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

যেখানে প্রায় ৩০ রাখ শিক্ষার্থী লেখাপড়া করছেন। করোনায় স্থবিরতার কারণে যেখানে শিক্ষার্থীরা লেখাপাড়া চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন ঠিক সেই মুহূর্তে প্রস্তাবিত বাজেটে শিক্ষার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা অনৈতিক। পৃথিবীর বিভিন্ন দেশে যখন উচ্চ শিক্ষার জন্য রয়েছে বিপুল সংখ্যক বৃত্তির ব্যবস্থা পক্ষান্তরে বাংলাদেশের জবরদখলকারী সরকার শিক্ষার ওপর ভ্যাট বসিয়ে দেশকে একটি মূর্খ জাতি হিসেবে পঙ্গু করে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

নেতারা বলেন, শিক্ষা খাতের ওপর আরোপিত ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্ট আইনের পরিপন্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে কথা ছিল তা না করে শিক্ষাখাতকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ভ্যাট কোনো মতেই মেনে নেওয়া হবে না। এমন অন্যায্য সিদ্ধান্ত অতীতেও ছাত্রসমাজ মেনে নেয়নি, এখনো মেনে নেবে না।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা না হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে ভ্যাট প্রত্যাহারে বাধ্য করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভ্যাট প্রত্যাহারের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

আপডেট সময় ০৩:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১