ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে নিখোঁজের ৬ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৬ দিন পর শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার পলাশকান্দা গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুর আলম ওরফে ইকবাল ময়মনসিংহ রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের জানান, গত ৩১ মে মঙ্গলবার রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হাবার পর থেকেই নিখোঁজ ছিল ইকবাল।

পরদিন বুধবার রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রউফ তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শনিবার এলাকার একটি পরিত্যক্ত টয়লেট থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা বলেন, ঘটনার দিন ইকবাল যে দোকানে চা খেতে গিয়েছিল ওই দোকানে অপরিচিত ২ থেকে ৩ জন যুবকের সাথে আড্ডা দেয় সে। সেখান থেকেই ইকবাল নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে সন্ধান করা হয়। তার হত্যার রহস্য উদঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে নিখোঁজের ৬ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১