ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বাগেরহাটে পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ সাকিব মোল্লা (১৬) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২ জুন) দুপুরের দিকে তার বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১ জুন) সকাল ৮টায় ঘর থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। একইদিন বেলা ১১টায় বাড়ির সামনের একটি খালপাড় থেকে তার ব্যবহৃত জুতা ও ব্রাশ উদ্ধার করা হয়।

নিহত সাকিব উপজেলার জিউধরা ইউনিয়নের জামিরতলা গ্রামের দিনমজুর আব্দুল মান্নান ওরফে মনা মোল্লার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

সাকিবের বাবা মান্নান মোল্লা বলেন, সাকিব সকালে হাত-মুখ ধোয়ার জন্য ব্রাশ নিয়ে বের হয়। ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল সে।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাকিবের মরদেহ উদ্ধার হয়েছে। পরিবার চাইলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

বাগেরহাটে পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১