ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে গেছে বিয়ে বাড়ি, বউকে কোলে নিয়ে বর পক্ষ

ছবি সংগৃহীত

 বরিশাল প্রতিনিধি:  বুধবার (২৬ মে) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দ্রা চালকের মেয়ের বিয়ের দিন নির্ধারণ ছিল।

কিন্তু ওই দিন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের আশপাশ এলাকা। এ সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এ অবস্থানেই ওই গ্রামে চলে বিয়ের আনুষ্ঠানিকতা। বর যাত্রী আর আমন্ত্রিত অনেক অতিথি আসেন নৌকা করে। তবে কনে বাড়ি এসে বিপাকে পড়েন বরযাত্রীরা। পরে কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে বুধবার (২৬ মে) বিকেলে পানিতে ডুবে যাওয়া রাস্তা দিয়ে বর ও কনেকে কোলে করে স্বজনরা নিয়ে রওনা হন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী উপজেলার চর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

ট্যাগস

পানিতে ডুবে গেছে বিয়ে বাড়ি, বউকে কোলে নিয়ে বর পক্ষ

আপডেট সময় ০৫:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১