ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ধান খাওয়ায় বাবুই পাখির বাসায় আগুন; ৩৩ ছানার মৃত্যু!

ছবিঃ সংগৃহিত

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠিতে ক্ষেতের পাকা ধান খাওয়ায় দায়ে বাসায় আগুন দিয়ে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মেরেছে এক কৃষক।

শুক্রবার ৯ এপ্রিল দুপুরে নলছিটি উপজেলার ভৌরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের কৃষক জালাল সিকদারের মাঠের ধান পাকতে শুরু করেছে। আর ধান ক্ষেতের কাছেই একটি তালগাছে অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে। প্রত্যেকটি বাসায় অনেকগুলো করে ছানা ফুটেছে। কিন্তু ক্ষেতের ধান খাওয়ার অপরাধে বাবই পাখিগুলোকে তাড়াতে শুক্রবার দুপুরে লম্বা একটি বাঁশের মাথায় আগুন লাগিয়ে বাসা পুড়িয়ে দেন কৃষক জালাল সিকদার।

এতে আগুনে পুড়ে বাসা থেকে গাছের নিচে পড়ে যায় ৩০টিরও বেশি মরা বাবুই পাখির ছানা। শনিবার (১০ এপ্রিল) সকালে এলাকার তরুণরা মরা ছানাগুলোর ছবি তুলে ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।

এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও এ ঘটনাকে নিছক ভুল দাবি করে কৃষকের পরিবারের লোকজন ক্ষমা চান। আর ঘটনাস্থলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কৃষক পালিয়ে যান।

এ বিষয়ে জেলা বন কর্মকর্তা জিয়াউল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উল্টো মুঠোফোনে প্রথমবার কথা বলার পর তার ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ধান খাওয়ায় বাবুই পাখির বাসায় আগুন; ৩৩ ছানার মৃত্যু!

আপডেট সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১