ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রতিকি ছবি

বরগুনা প্রতিনিধিঃ   বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়ীয়া বাজারে শুক্রবার (৯ এপ্রিল) ভোররাতে অগ্নিকান্ডে ৯টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে কেউ নিশ্চিত নয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত সাড়ে ৩টায় বাথরুম করতে বের হয়ে দুই জন যুবক আগুন দেখেতে পেয়ে চিৎকার শুরু করেন। ঘটবাড়ীয়া বাজারে পুড়ে যাওয়া ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ডেকরেটর, চা’য়ের দোকান, টেইলার্স, গ্যারেজ, ওয়ার্কশপ রয়েছে।

৭টি ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবসায়ীরা স্ব-পরিবারে বসবাস করছিলেন। স্থানীয়রা প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বাজার সংলগ্ন ব্রীজ ভাঙ্গার কারণে ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছাতে বিলম্ব হয়।

ট্যাগস

বরগুনায় অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আপডেট সময় ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১