চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন এলাকার শফির কলোনিতে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে এ লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত লিজা আক্তার (১৮) এর স্বামীর নাম শাহীন উদ্দিন।
জানা যায়, টিনের চালের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লিজা আক্তারের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি, লিজা আক্তার আত্মহত্যা করেছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছিনা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











