ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিএসএমএমইউ নতুন ভিসি

বিএসএমএমইউ নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ

স্টাফ রিপাের্টারঃ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে দুপুর ১২টায় ‘করোনা পরিস্থিতি : বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে তিনি সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাৎ।

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এর আগে বিএসএমএমইউয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিএসএমএমইউ নতুন ভিসি

আপডেট সময় ১২:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১