ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কবর থেকে দুই রাতে ১৬ কঙ্কাল উধাও!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার একটি কবরস্থান থেকে পরপর দুই রাতে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আশাপুর কবরস্থানের কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরি করে।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার দিবাগত রাতেই উপজেলার মহরাবহ এলাকার কবরস্থান থেকে আরো বেশকিছু কবর খুঁড়ে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরি করে। মঙ্গলবার সকালের দিকে এক ব্যক্তি ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর খোঁড়া দেখতে পায়। কৌতুহলবশত তিনি কবরের কাছে গিয়ে দেখতে পান কবরগুলোতে কোনো কঙ্কাল নেই।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী কবরস্থানের সামনে জড়ো হতে থাকে। এলাকাবাসী বিষয়টি কালিয়াকৈর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।

আশাপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

এদিকে আশাপুরের ঘটনা ছড়িয়ে পড়লে বুধবার মহরাবহ এলাকার লোকজন তাদের এলাকার কবরস্থান পরিদর্শনে যায়। সেখানে গেলে তারা দেখতে পান, ওই কবরস্থান থেকেও ৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। এতে দুই দিনে কালিয়াকৈরে মোট ১৬টি কঙ্কাল চুরি করার আলামত পাওয়া গেছে।

কালিয়াকৈর থানার (এসআই) জুলহাস মিয়া জানান, বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

কবর থেকে দুই রাতে ১৬ কঙ্কাল উধাও!

আপডেট সময় ০৪:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১