ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেলে বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ  বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ভিক্টোরি হোটেলে।

এতে ৩ জন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে হোটেলটির পঞ্চম তলায় এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের ৫ম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হোটেলের কেউ নয়, সবাই পথচারী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউদ্দিন জানান, বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। এসি বিস্ফোরণ নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটার বোর্ড বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আগুন কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে এ ঘটনায় আতঙ্গে লোকজন তাড়াহুড়ো করে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন।

ট্যাগস

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেলে বিস্ফোরণ

আপডেট সময় ০৭:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১