স্টাফ রিপোর্টারঃ রাস্তা মেরামত করে স্বাভাবিক চলাচল ও ব্রিজের সঙ্গে সংযোগ রাস্তার নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে কমিউনিস্ট পার্টির উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়া এলাকায় এ মানববন্ধন করে তারা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল মাস্টার, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, কৃষকনেতা জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি কাউন্সিলবাজার শাখার সম্পাদক মিজানুর রহমান মিজান।
এ ছাড়াও বক্তব্য রাখেন, ভুক্তভোগী এলাকাবাসী ইয়াকুব আলী, সাদা মিয়া, শফিকুল ইসলাম অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর আগে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়ায় ব্রিজ নির্মিত হয়। কিন্তু সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় ব্রিজ দিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে পারছেনা এলাকাবাসী।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











