ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে এ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি।

এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা।

গত ২৭ জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন।

ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১