ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে বাগান থেকে হাত-পা বাধা মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে গাছের সাথে হাত-পা বাধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগানে বিবস্ত্র একটি মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি একটি দেবদারু গাছের সাথে বাধা ছিল। লাশের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেয়া এবং ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাধা ছিল।

অভয়নগর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্তের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে বাগান থেকে হাত-পা বাধা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১