ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক.

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনের শিকার গৃহবধূ নুরজাহান খাতুন।

নুরজাহান খাতুন (৪২) দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের জাহান আলীর স্ত্রী। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী। এ ঘটনায় নুরজাহানের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে বিভিন্ন সময় গৃহবধূ নুরজাহান খাতুনকে মারধর করতেন স্বামী জাহান আলী। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে তাকে নির্মম নির্যাতন করেন তার স্বামী। রাতেই ওই গৃহবধূকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি। মারা যাওয়ার পর ওই গৃহবধূর মরদেহ কৌশলে নিয়ে যাওয়া হয় বাড়িতে।

সেখানে ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করা হলে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুনরায় সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের মা রহিমন বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে প্রায়ই নির্যাতন করত জামাই জাহান আলী ও তার শাশুড়ি নুরজাহান। নুরজাহানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহত গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক স্বামী জাহান আলীকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক.

আপডেট সময় ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১