ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ঝর্না আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আটপাড়া উপজেলার স্বল্প সুনুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝর্না আক্তার জেলার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার কন্যা। সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝর্না আক্তার তার দাদীর সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন।

পথে অসতর্কতাবশত তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচ লাগে। এতে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০২:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১