ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবন নগরে নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেতে মিলল তারজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামের কোমরপাড়া এলাকা থেকে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তারজিনা খাতুন জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মেহের পাড়ার আব্দুস সালামের স্ত্রী। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুস সালাম ও তারজিনা খাতুন নিখোঁজ হন। এখন পর্যন্ত আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওই গ্রামের বাসিন্দা মো. ইমরুল হাসান রাজু বলেন, ‘সিংনগর গ্রামের আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন অন্যের জমিতে কামলা খাটতেন। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাজের জন্য বাইরে গিয়ে তারা আর ফেরেন নি।’

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সন্ধ্যায় কয়েকজন কৃষক ঘাস কাটতে গিয়ে আখ ক্ষেতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী মরদেহটি তারজিনা খাতুনের বলে শনাক্ত করেন।’

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আব্দুস সালাম টাকার জন্য নিজেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১