ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চাঁন মিয়ার (৬৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাকে পেটানো হয়।

রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিযুক্ত ছেলের নাম ফারুক। এ ঘটনায় নিহতের অপর ছেলে বাদী হয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত নজরুল হক চাঁন মিয়া উপজেলার আছিম পাটুলি গ্রামের মৃত আরছব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

তিনি বলেন, শনিবার সকালে ধানের জমিতে ছেলে ফারুককে পানি দিতে বলেন বাবা নজরুল ইসলাম ইসলাম চাঁন মিয়া। ছেলে পানি দিতে অস্বীকার করেন।

এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ফারুক বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে ছেলে ফারুক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপডেট সময় ০৬:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১