ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

খুলনায় ডাকাতের ছুরিকাঘাতে এক জন নিহত

খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলা আড়ফাঙ্গাসিয়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর জখম হন  ওই যুবক।

এরপর শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের মো. আব্দুস সাত্তার শেখের ছেলে জামাল শেখে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহ বাড়িতে ১৫/১৬ জনের একটি ডাকাত দল হানা দেয়। পরিবারেরর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করেন।

প্রাণ বাঁচাতে একপর্যায়ে চিকিৎসার শুরু করেন স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহ ও তার পরিবার। ডাকাতদের আক্রমণের আভাস বুঝতে পেরে এগিয়ে আসে এলাকাবাসী।

এরমধ্যে তার প্রতিবেশী ও আব্দুল্লাহর খালাতো ভাই জামাল শেখ একজন ডাকাতকে জাপটে ধরেন। পরে অন্য দস্যুরা জামালকে ছুরিকাঘাত করেন।

এতে লুটিয়ে পড়েন জামাল শেখ। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈ-চৈ শুরু হলে দস্যুদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুমেক হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোরে জামাল শেখের মৃত্যু হয়।

তেরখাদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আহমেদ জানান, তেরখাদার আড়ফাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের ছুরিকাঘাতে জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা গেছেন। , এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ কেউ করেননি।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ডাকাতদের আটকের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

খুলনায় ডাকাতের ছুরিকাঘাতে এক জন নিহত

আপডেট সময় ১২:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১