ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কুষ্টিয়ায় তরুণের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় রেললাইনের পাশ থেকে কোহিনুর (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবির মোল্লার রেললাইনের পাশ থেকে ওই মরহেদ উদ্ধার করে পুলিশ।

তিনি একই এলাকার গাফফার হোসেনের ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে দবির মোল্লা রেললাইনের পাশে কোহিনুর নামে এক তরুণের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তারা বিষয়টি কুমারখালী থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি মুজিবুর রহমান বলেন, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই-একদিন আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নেশাজাতীয় দ্রব্য পানে তার মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের পাশে নেশাজাতীয় দ্রব্যের আলামত পুলিশ উদ্ধার করেছে।

তবে লাশের ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা নাকি নেশাজাতীয় দ্রব্য পানে মৃত্যু এখনই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে এই পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন।

ওই তরুণের পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুরের বাবা-মা ঢাকায় থাকেন। আর কোহিনুর তার নানির বাড়ি ছেঁউডিয়া মোল্লা পাড়াতে বসবাস করতেন।

১৫-২০ দিন আগে তিনি সেখান থেকে গিয়ে পাশের এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার এক মাসের একটি পুত্র সন্তানও রয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

কুষ্টিয়ায় তরুণের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১