ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকী খাতুন শিল্পীকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে স্বামী রাসেল বাবুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এই মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল বাবু জামিনে পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত দণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন হাতেম আলীর কন্যা পিংকী খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী বাঁশজানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর ২০১১ সালে বিয়ে হয়।

বিয়ের ৩ মাসের মধ্যে বনিবনা না হওয়ায় সালিশের মাধ্যমে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এর কিছুদিন পর অভিভাবকদের না জানিয়ে পিংকী খাতুন  নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার সংলগ্ন সাইফুর রহমানের ছেলে রাসেল বাবুর সঙ্গে পালিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন।

দেড় বছর সংসার করার পর যৌতুকের জন্য রাসেল বাবু স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে ৬ মাসের গর্ভবতী পিংকী খাতুন বাবার বাড়িতে ফিরে আসে। সেখানে অবস্থানকালীন পিংকী খাতুনকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেয়।

এতে পিংকী খাতুন রাজি না হওয়ায় বাড়ির লোকজনের অনুপস্থিতে গত ২৭/০৫/২০১১ তারিখ দুপুরে স্ত্রীর মুখে গামছা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যার পর মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়ে যায় রাসেল বাবু। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির অনুপস্থিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

কুড়িগ্রাম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন বিষয়টি নিশ্চিত করে  বলেন, আসামি রাসেল বাবু হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক ছিল।

তার অনুপস্থিতিতে দীর্ঘ ১০ বছরের শুনানি শেষে এই রায় দিয়েছেন আদালত। এই রায়ে আমরা সন্তুষ্ট।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুড়িগ্রামে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১