ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর পেনশনের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার শস্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের কৃষি ব্যাংক কর্মচারী মৃত আব্দুল সামাদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক হাতীবান্ধা শাখা থেকে আয়েশা বেগম তার মৃত স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন।

পথে উপজেলার শস্যগুদাম এলাকায় হঠাৎ তিনি অটোরিকশা থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটি বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত তিনি।

পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও হাতীবান্ধা থানা পুলিশ বাসটিকে জব্দ করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লালমনিরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী নিহত

আপডেট সময় ০৬:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১