ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে অস্ত্র তৈরির কারাখানার সন্ধান, নারী আটক

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বংশালপাড়া এলাকার একটি বাড়িতে দেশিয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। 

ওই কারাখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ওই কারখানার সন্ধান ও নারীকে আটকের ঘটনা ঘটে। আটক নারীর নাম মেহেরুন নেসা মুক্তা। তিনি ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি।

তিনি আরও বলেন, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে অস্ত্র তৈরির কারাখানার সন্ধান, নারী আটক

আপডেট সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১