ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চলে গেলেন প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরা ওয়াহেদ

রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রওশন আরা ওয়াহেদ রানী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ফতেপুরে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী ছিলেন রওশন আরা ওয়াহেদ রানী। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা।

রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রওশন আরা। ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমা রওশন আরার প্রথম নামাজের জানাজা বাদ জোহর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজা বাদ আসর ফতেহপুর জয়সদন মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চলে গেলেন প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরা ওয়াহেদ

আপডেট সময় ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১