ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর ৫ উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পূর্ণ

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা, নওগাঁ  প্রতিনিধঃ দক্ষতা বৃদ্ধিতে নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫ উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সার্বিক তত্বাবধায়নে পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলকুল চৌধুরী’র সভাপতিত্বে পত্নীতলা রিসোর্স সেন্টারে নওগাঁ জেলার সাপাহার,পত্নীতলা,পোরশা,ধামইরহাট ও বদলগাছী সহ মোট ৫টি উপজেলার ৩৫জন সাংবাদিকদের ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিছ, মোহাম্মদ এনায়েত হোসেন গবেষক পিআইবি, সমন্বয়কারী নাসিমূল আহসান সহকারী প্রশিক্ষক পিআইবি।
অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচাজর্ (ওসি) শামসুল আলম শাহ্।
প্রশিক্ষণ শেষে শুক্রবার (১১ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং বুধবার সকাল সাড়ে ৯টায় এর শুভ উদ্বোধন করা হয় ।
ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর ৫ উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পূর্ণ

আপডেট সময় ০৮:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০