ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তে  এক বাংলাদেশীকে আটক করেছে “বিএসএফ”

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় জহুরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার ভোররাতে বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাকে আটক করে নিয়ে যায় বলে জানায় এলাকাবাসী। আটক জহুরুল দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

জহুরুল ইসলাম ও তার সঙ্গীয় কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভোররাতে অবৈধভাবে ভারতের ভূখন্ডে প্রবেশ করে।

এরপর সেখান থেকে গরুসহ বাংলাদেশে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এসময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে।

এব্যাপারে কুড়িগ্রাম ২২-বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ভারতের ভূখন্ডে অবৈধভাবে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো ঘটনা জানার জন্য বিএসএফের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তে  এক বাংলাদেশীকে আটক করেছে “বিএসএফ”

আপডেট সময় ০৬:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০