ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বৈদ্যুতিক তার গলায় জড়ানো যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার রাত ১১ টার দিকে গাডু মিয়া নামে এক যুবককে একটি গাছে বৈদ্যুতিক তার গলায় প্যাঁচানো অবস্থায়  উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গাডু মিয়া (৩৫) নামের ওই যুবকের লাশটি গাছে ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশটি উদ্ধার করেন। গাডু মিয়া   কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার রিভার ভিউ স্কুল মোড়ে হঠাৎই গাছের ওপর একটি শব্দ হয়। পরে শব্দ শুনে লোকজন লাইট জ্বালিয়ে দেখেন, গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় প্যাঁচানো অবস্থায় এক যুবক ঝুলে আছেন। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল এসে গাছ থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে সদর থানা-পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম আর সাঈদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও কিছু তথ্য জানা যাবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বৈদ্যুতিক তার গলায় জড়ানো যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩