ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অতিরিক্ত ওজন কমাতে মেয়েরা যে খাবার খাবেন

স্বাস্থ্য ডেক্সঃ অতিরিক্ত ওজনে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, শারীরিকভাবে ফিট মেয়েদের তুলনায় মোটা মেয়েদের অসুস্থ হওয়ার সম্ভাবনা ৬৬ ভাগ বেশি।

মেয়েদের অতিরিক্ত ওজনের কারনে শারিরিক-মানসিক সমস্যা, হরমন জনিত সমস্যা, গর্বপাতের সময় অধিক কষ্ট এমনকি গর্ব ধারণেও সমস্যা হতে পারে।

জার্নাল নিউট্রিয়েন্টস এর একটি প্রকাশিত গবেষণা অনুযায়ী নির্দিষ্ট কিছু ফল ও সবজি খেলে মেয়েদের ওজন দ্রুত গতিতে হ্রাস পায়। আর সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। চলুন দেখে নেওয়া যাক সেই ফল ও সবজির গুণাগুণ:

ফুলকপি: ফুলকপিতে ক্যালোরি কম থাকে। এটি ভাত এবং আটার মতো উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হতে পারে। এককাপ ফুলকপিতে মাত্র ২৫ গ্রাম ক্যালোরি থাকে, তাই এটি বেশি খেলেও ওজন বাড়বে না। এটি ৪৬ থেকে ৫১ বছরের নারীদের ওজন কমানোর জন্য সবচেয়ে উপকারী সবজি।

মটরশুটি: এককাপ কাঁচা মটরশুটিতে ৩১ গ্রাম ক্যালোরি থাকে, কোনো ফ্যাট থাকে না এবং কেবলমাত্র ৩.৬ গ্রাম চিনি থাকে। এটি ভিটামিন সি, কে, এ, ক্যারোটিনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবারযুক্ত। এটি ৪৬-৫১ বছর বয়সী নারীদের ওজন হ্রাসের জন্য তৃতীয় সেরা খাবার।

বেলপেপার: সালাদ কিংবা স্যান্ডউইচে বেলপেপার খেতে পারেন। বেলপেপার ওজন কমানোর জন্য একটি দুর্দান্ত খাবার। রঙিন শাকসবজিতে কম ক্যালোরি থাকে এবং এতে ফ্যাট কমানোর উপাদান রয়েছে। এটি ভিটামিন সি দিয়ে পরিপূর্ণ, যা পেটের মেদ কমাতে এবং আপনার মেজাজকে উৎফুল্ল রাখতে সহায়তা করে।

গাজর: গাজর হলো আরেকটি সবজি যা ওজন কমাতে কার্যকরী। এটি কম ক্যালোরিযুক্ত খাবার। এতে ফাইবার এবং বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি। এই সবজি বিভিন্ন উপায়ে ডায়েটে রাখতে পারেন। আপনি গাজরের রস, সালাদ বা স্মুদি করে খেতে পারেন। এই সবজিগুলো পিত্ত নিঃসরণে সহায়তা করে, ফলস্বরূপ চর্বি কাটে এবং ওজন কমাতে সাহায্য করে।

সবুজ শাক: ওজন কমাতে হলে সবুজ শাক খাওয়া বাদ দেবেন না। এগুলোতে প্রচুর পুষ্টি, ফাইবার এবং কম ক্যালোরি থাকে। সবুজ শাকে থাকা ফাইবারের উপাদান তৃপ্তি দিতে এবং অস্বাস্থ্যকর ক্লেচ প্রতিরোধে সহায়তা করে।

ব্রোকলি: ৩৩ থেকে ৪০ বছর বয়সী নারীদের জন্য, ব্রোকলি হলো স্থায়ী ওজন হ্রাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি। এই সবুজ সবজি কার্বের একটি ভালো উৎস এবং ফাইবারের পরিমাণ বেশি। প্রতিদিন এই সবজি খেলে কোষ্ঠকাঠিন্য এবং বদহজম রোধে সহায়তা করতে পারে।

আপেল এবং নাশপাতি: ওজন কমানোর জন্য সেরা পাঁচটি ফলের মধ্যে আপেল এবং নাশপাতি অন্যতম দুটি ফল। উভয়ই ফাইবারযুক্ত এবং এন্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত। এদের ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম, যা ওজন হ্রাস করার জন্য উপকারী।

স্ট্রবেরি: ভিটামিন সি, পটাসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ, স্ট্রবেরি হলো আরও একটি ওজন হ্রাস করার উপকারী ফল। প্রতিদিন এককাপ কাটা স্ট্রবেরি খেলে প্রয়োজনীয় ভিটামিন সি এর ১৬৩ শতাংশ পেতে পারেন। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং ক্যালোরি কম থাকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অতিরিক্ত ওজন কমাতে মেয়েরা যে খাবার খাবেন

আপডেট সময় ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০