ধামইরহাট, নওগাঁ, প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ০৭ নভেম্বর বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।
এ সময় উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদ, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, সঞ্চালক সেলিম মাহমুদ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















