ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), মৃত ফরিদ কাজীর ছেলে নুরুল হক (২৬) ও সোহরাব রহমানের ছেলে মান্নান মিয়া (২৭)। তাঁরা তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুক, নুরুল ও মান্নান একটি মোটরসাইকেলে করে মাধবপুর উপজেলার গেইটবর শাহাপুর নামক স্থান থেকে মীরনগর এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মীরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের তিনজনের মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

আপডেট সময় ০৭:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০