ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নিশো-মেহজাবীন দেখলেন বিয়ের আয়োজনে কুকুরের জন্মদিন

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্কঃ গ্রাম থেকে ঢাকায় এসে বিস্ময়ের সীমানা নেই তাদের। যেদিকেই চোক যায় সেখানেই বিস্ময়। এখানকার মানুষ, ঘরবাড়ি, জীবজন্তু; সবই অন্যরকম। চেনার আমেজে অচেনা হয়ে আছে।

গ্রামের এই সরল মানুষ দুটির কাছে রাজধানী ঢাকাকে মনে হয়, আলাদা একটি দেশ। গ্রাম থেকে শহরে আসা সেই দুই মানুষ হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নতুন এক নাটকে তারা এমন চরিত্রে ধরা দেবেন। নাটকের নাম ‘নির্বাসন’। এখানে তারা দম্পতি। নিশো এক পরিচিতের বাড়ির কেয়ারটেকারের চাকরি নিয়ে শহরে আসেন। তারপরই শুরু বিস্মিত হবার পালা।

তাদের ধারণা ছিলো, পৃথিবীর সব মানুষই তাদের মতো! কিন্তু তারা ঢাকায় এসে তাদের সেই ধারণা যে ভুল তার প্রমাণ পেলো। নিশো-মেহজাবীন-

দম্পতি যেদিন নিজ চোখে দেখে এই শহরে কুকুরের জন্মদিনও পালন করা হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে- সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায়।

সিএমভি’র ব্যানারে এই গল্পের নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। শুটিং শেষ হলো চলতি সপ্তাহে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এই শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি।

আমরা যারা এই শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল। এরচেয়ে বিশেষ কিছু নয়। এটাই এই গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে। একইসঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

নিশো-মেহজাবীন দেখলেন বিয়ের আয়োজনে কুকুরের জন্মদিন

আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০