ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

দাম কমে ব্রয়লার মুরগি এখন ১২৫ টাকায়

ব্রয়লার মুরগি

অর্থ-বাণিজ্য ডেস্কঃ কোরবানির ইদ কাছাকাছি চলে আসায় দফায় দফায় কমছে ব্রয়লার মুরগির দাম। চলতি সপ্তাহে দুদফা দাম কমে ব্রয়লার মুরগির কেজি ১২৫ টাকায় নেমেছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত-

বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

টিসিবি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকা। এর মাধ্যমে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে ৩ দশমিক ৭০ শতাংশ।

এদিকে ব্রয়লার মুরগির দাম কমার তথ্য দিয়েছেন ব্যবসায়ীরাও। এ বিষয়ে রামপুরার ব্যবসায়ী মিলন বলেন, ‘কোরবানির ইদ কাছাকাছি-

চলে আসায় এখন ব্রয়লার মুরগির চাহিদা কমেছে। যে কারণে দামও কমেছে। এর মাধ্যমে করোনার আগে বিক্রি হওয়া দামে চলে এসেছে ব্রয়লার মুরগি।’

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস বাংলাদেশে প্রথম আঘাত হানে গত ৮ মার্চ। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল।

তবে করোনার শুরুতে ব্রয়লার মুরগির চাহিদা কমে যাওয়ায় তা ১১০ টাকায় নেমে আসে। এতে অনেক খামারি মুরগির উৎপাদন বন্ধ করে দেয়।

ফলে পরবর্তীতে বাজারে ব্রয়লার মুরগির সংকট দেখা দিলে রোজার ইদের আগে রেকর্ড ২০০ টাকায় ওঠে ব্রয়লার মুরগির কেজি।

এদিকে ব্রয়লার মুরগির দাম কমলেও টিসিবির প্রতিবেদনে উঠে এসেছে কোরবানির ঈদে চাহিদা বেশি থাকা কিছু পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, লবঙ্গ, শুকনা মরিচ ও জিরা। এর পাশাপাশি দাম বেড়েছে মাঝারি মানের চালের।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

দাম কমে ব্রয়লার মুরগি এখন ১২৫ টাকায়

আপডেট সময় ০৫:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০