ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

করোনায় ১০ ‍দিনের ব্যবধানে মা-বাবাকে হারালেন পিয়াল

পিয়াল

বিনোদন ডেস্কঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা মাহদী হাসান পিয়ালের মা ও বাবা। মাত্র ১০ দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন এই অভিনেতা।

গতকাল বাদ আসর রাজধানীর উত্তরা গোরস্থানে দাফন হয়েছে পিয়ালের মাকে। বিষয়টি নিশ্চিত করেছে এই অভিনেতা নিজেই।

মাহদী হাসান পিয়াল বলেন, ‘করোনায় এভাবে একসঙ্গে মা ও বাবাকে হারাতে হবে কল্পনাও করিনি। নিজেকে ভীষণ অসহায় লাগছে। সবাই আমরা মা-বাবার জন্য দোয়া করবেন।’

শোনা যাচ্ছিলো পিয়াল ও তার বোনও করোনায় আক্রান্ত হয়েছেন। এই বিষয়ে পিয়াল বলেন, ‘আমাদের ভাই-বোনের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

পরীক্ষার জন্য দিয়েছিলাম দুদিন আগে, আজ (২৮ জুন) পরীক্ষার রেজাল্ট এসেছে। আমাদের করোনা নেগেটিভ এসেছে।’

সবার উদ্দেশ্যে পিয়াল বলেন, ‘প্রতি অনুরোধ, নিজেকে নিরাপদ রাখবেন, যেন কারো আমার মতো প্রিয়জনদের হারাতে না হয়।’

অনেক দিন থেকেই নিয়মিত অভিনয় করে চলেছেন পিয়াল। অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিচ্ছিলেন মিডিয়ায়। এমন সময় তার পরিবারের উপর দিয়ে বয়ে গেলো করোনা ঝড়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

করোনায় ১০ ‍দিনের ব্যবধানে মা-বাবাকে হারালেন পিয়াল

আপডেট সময় ০৮:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০