ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কর্মসংস্থান সৃষ্টিতে ৯ হাজার কোটি টাকা অনুমোদন

বিশ্বব্যাংক

অর্থনীতি ডেস্কঃ    দেশে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি হারানোর ঝুঁকি মোকাবিলায় ১ দশমিক ০৫ বিলিয়ন বা ১০৫ কোটি ডলার (প্রতি ডলার ৮৬ টাকা দরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩০ কোটি টাকা) অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংক।

তিনটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থ ছাড় করা হয়েছে। প্রকল্প তিনটির মাধ্যমে সরাসরি সাড়ে তিন লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে। অবদান রাখবে পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতেও।

শনিবার (২০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মহামারি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করার পাশাপাশি ভবিষ্যতে সংকট মোকাবিলা করার লক্ষ্যে তিনটি প্রকল্পে এই অনুমোদন।

চলমান সংকটে প্রকল্পগুলোকে অসাধারণ উদ্যোগ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, কোভিড-১৯ মহামারিটি দরিদ্র জনগোষ্ঠীকে গভীরভাবে বিপদে ফেলেছে।

প্রকল্পগুলো ডিজিটাল অর্থনীতির ভিত্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি উন্নত কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

কর্মসংস্থান সৃষ্টিতে ৯ হাজার কোটি টাকা অনুমোদন

আপডেট সময় ০৬:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০