ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

 করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরা যুবকের নওগাঁয় মৃত্যু  

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার  নওগাঁ: নওগাঁর বদলগাছীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহাগ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোহাগ হোসেন গত সোমবার (৮ জুন) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা তার দিয়েছিলেন। তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সোহাগ হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের চাচাতো ভাই মাহমুদুল হাসান জানান, ঢাকায় থাকা অবস্থায় সোহাগ হোসেন জ্বর ও সর্দিতে ভুগছিলেন। ওই অবস্থায় গত রোববার (৭ জুন) বাড়িতে চলে আসেন। এর দুইদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন। নমুনা দিয়ে আসার পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন সোহাগ। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নেবুলাইজার করা হয়। কিন্তু তেমন উপকার পাওয়া যায়নি।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে রাজশাহীতে নিতে বলা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোহাগকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মাহমুদুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবিত থাকা অবস্থায় কারও তেমন আগ্রহ দেখা যায়নি। কিন্তু মারা যাওয়ার পর অনেকের আগ্রহ দেখা যায়।

এদিকে সোহাগ হোসেনের মরদেহ গাড়ি থেকে নামানো থেকে শুরু করে দাফন-কাফন যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন বদলগাছী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন। জানাজায় ইমামতি করেন মাহমুদুল হাসান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তাহের বলেন, যথাযথ নিয়ম মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের সকলকে বাড়িতে থাকতে বলা হয়েছে। করোনা পরীক্ষার জন্য ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

 করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরা যুবকের নওগাঁয় মৃত্যু  

আপডেট সময় ০২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০