ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম

ব্রয়লার মুরগি

অর্থনীতি ডেস্কঃ  দেশে করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই ব্রয়লার মুরগির দাম নিয়ে চলছে নাটকীয়তা। কখনো বিরাট দরপতন কখনো দাম হয়েছে আকাশছোঁয়া।

গত দুদিনের ব্যবধানে পোল্ট্রি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বাজারে চাহিদা বাড়ায় দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের শুরুতে মুরগির দাম কিছুটা কমেছিল। এরপর রোজার শুরুতে চাহিদা বাড়ায় পোল্ট্রি মুরগির দাম কিছুটা বাড়ে। এরপর ঈদের আগে কয়েক দফা দাম বেড়ে পোল্টির কেজি ২০০ টাকা স্পর্শ করে।

তবে ঈদের পর চাহিদা কমায় আবার পোল্ট্রি মুরগির দাম কমতে শুরু করে। কয়েক দফা দাম কমে ২০০ টাকা থেকে পোল্ট্রির কেজি ১৩০ টাকায় নেমে আসে। তবে চলতি সপ্তাহ থেকে আবার দাম বাড়তে শুরু করেছে।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, পোল্ট্রি মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা গত মঙ্গলবারও ১৩০ থেকে ১৪০ টাকা ছিল।

হঠাৎ পোল্ট্রি মুরগির এই দাম বাড়ার তথ্য উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) প্রতিবেদনে। টিসিবির তথ্যে, এক সপ্তাহে পোল্ট্রি মুরগির দাম ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। ৯ জুন এই দাম বাড়ে।

পোল্ট্রি মুরগির দামের বিষয়ে রামপুরার এক ব্যবসায়ী বলেন, ঈদের আগে পোল্ট্রি মুরগির কেজি ১৯০ টাকা বিক্রি করেছি। চাহিদা না থাকায় সেই মুরগি ঈদের পর ১৪০ টাকায় নেমেছিল। এখন আবার দাম বেড়ে ১৬০ টাকা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম

আপডেট সময় ০৪:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০