ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লাফিয়ে বাড়ছে সবজির দাম

শাক-সবজির বাজার

অর্থনীতি ডেস্কঃ  এক সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বেড়েছে শাক-সবজির দাম। সবজিভেদে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে দাম। সবজির সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে শাকের বাজার। 

শুক্রবার (৫ জুন) রাজধানীর শান্তিনগর, মালিবাগসহ বিভিন্ন বাজারে ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব এলাকার বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে সবজির দাম। কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি টমেটো (প্রকারভেদে) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৬০ টাকা কেজিদরে।

পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি কাকরোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, উস্তা ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, কচুরলতি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা,-

চিচিঙ্গা- ধুন্দল-ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শাকের বাজারে। প্রতিআঁটিতে (মোড়া) দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আলী বলেন, বর্তমানে টমেটো ও পেঁপের সিজন না হওয়ায় সেগুলোর বাড়তি দাম। তাছাড়া সবজির দাম আমদানির ওপর নির্ভর করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লাফিয়ে বাড়ছে সবজির দাম

আপডেট সময় ১১:৩৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০