ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় করোনায় সাবেক ফুটবলারের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সময়ে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন, সাবেক ফুটবলার ও কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু (৫৮) মৃত্যু বরণ করেছেন।

সোমবার (০১ জুন) দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় দৈনিক অধিকারকে নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছেন।

মৃত নুরুল ইসলাম সততা মার্কেট এবং তরু বস্ত্রালয়ের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয়তলায় তিনি বসবাস করতেন।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ জানান, ইদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এর পর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান।

ইদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন। এদের মধ্যে নওগাঁয় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্য রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরেকজন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার সুলতান পুর গ্রামের শাহাজাহান আলী মারা যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

সর্বশেষ নিজ বাড়িতে মারা গেলেন এই সাবেক ফুটবলার ও কাপড় ব্যবসায়ী।

যদিও পুলিশের ওই সদস্য নওগাঁতে কর্মরত ছিলেন তবুও স্বাস্থ্য বিভাগের হিসেব মতে তাকে মৃতের তালিকায় রাজশাহীর সাথে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নওগাঁয় মোট ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। মারা গেছেন ৩জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় করোনায় সাবেক ফুটবলারের মৃত্যু

আপডেট সময় ১২:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০