ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

উত্থানের পরদিনই পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

শেয়ারবাজারে দরপতন

অর্থনীতি ডেস্কঃ   করোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর রবিবার (৩১ মে) শেয়ারবাজারে আবার লেনদেন চালুর দিন সূচকের বড় উত্থান হলেও এর পরদিনই দেখা গেছে বড় দরপতন।

সোমবার (১ জুন) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থানের আভাস দিলও ঘণ্টা না পেরুতেই তা বড় পতনে রূপ নিয়েছে।

এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনে অংশ নেয়া ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমে ২১টির।

তবে শেয়ারবাজারের এই চিত্র বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই দরপতনের সংখ্যা বাড়তে থাকে।

ফলে সূচক নামতে থাকে নিচের দিকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই পতনের প্রবণতা।

এতে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষ না হতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট কমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১৯ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে।

বিপরীতে দাম কমেছে ৬৭টির। আর ২২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৬৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৫২ কোটি ৩৩ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয়া ১০৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

উত্থানের পরদিনই পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

আপডেট সময় ০৫:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০