ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

আ খ ম হাসানের ‘বউ নিখোঁজ’

‘বউ নিখোঁজ’ নাটকের একটি দৃশ্য

বিনোদন ডেস্কঃ  টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে ঈদের রেশ রয়ে গেছে। এখনো ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হচ্ছে নাটক। এরই ধারাবাহিকতায় পারিবারিক কমেডি ঘরানার বিনোদন নিয়ে আসছে ঈদের নাটক ‘বউ নিখোঁজ’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল।

ইভ্যালি নিবেদিত নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়াসহ আরও অনেকে।

এর গল্পে দেখা যাবে, আ খ ম হাসান গ্রামের চালাক মানুষ। তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকেন। তিনি একটা ট্রাভেল এজেন্সি খুলেছেন।

গ্রামের মানুষকে দেশে-বিদেশে ঘুরতে বা পড়তে উৎসাহিত করেন তিনি। এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালি করার জন্য তিনি ইংরেজি জানা এক মেয়েকে নিয়োগ দেন।

এই মেয়েকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তার বাড়িতে শুরু হয় অশান্তি। গোদের ওপর বিষফোঁড়ার হয়ে পরদিন থেকে তার বউ নিখোঁজ হন। এ নিয়ে ঘটতে থাকে নানান মজার ঘটনা।

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বাংলানিউজকে বলেন, আমরা অন্যের কথায় ঘরের আপন মানুষকে সন্দেহ করি। তখনই শুরু হয় অবিশ্বাস।

এই অবিশ্বাস থেকেই ভুল বোঝাবুঝি। তাই  স্বামী-স্ত্রী ঠিক থাকলে সব ঠিক। এমনই পারিবারিক বার্তা নির্ভর কমেডি গল্প ‘বউ নিখোঁজ’।

‘বউ নিখোঁজ’ ঈদের ষষ্ঠ দিন শনিবার (৩০ মে) সকাল ১২ টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

আ খ ম হাসানের ‘বউ নিখোঁজ’

আপডেট সময় ০২:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০