ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. আসকর আলী (২৪)। তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, আসকর আলী মেইন পিলার ৩৫৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৮৭ নম্বর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। ভারতের পক্ষে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বিজিবির সদস্যরা অবস্থান করছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫