ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরা সদরের ইছাখাদা এলাকায় গরুচোর সন্দেহে মো. আকিদুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত মো. আকিদুল হোসেন পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং শহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। এতে জনমনে উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয় বলে দাবি করেন এলাকাবাসী। আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আকিদুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সাইমুন ও স্ত্রীর অভিযোগ, আকিদুল গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন না। আকিদুল ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজার এলাকায় নামেন এবং পরে তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়। তাদের দাবি, চুরির অভিযোগ সম্পূর্ণ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, নিহত আকিদুল গরু চুরি করে আনার সময় জনতার হাতে ধরা খান। পরে তাঁকে গণপিটুনি দেয় জনতা। পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘নিহত আকিদুল একজন পেশাদার চোর। তার নামে ওয়ারেন্ট রয়েছে এবং মামলাও রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার দিকে এগোচ্ছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬